চীনে ভিড়ের মধ্যে স্কুল বাসের ধাক্কায় নিহত ১১

Megna Tv

২৯ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি: সংগৃহিত

চীনে ভিড়ের মধ্যে একটি স্কুল বাসের ধাক্কায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে পাঁচজনই শিক্ষার্থী। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শানডং প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। খবর এএফপির।

এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি তাই’য়ান শহরের একটি স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের ধাক্কা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত ‍শুরু হয়েছে। বাসটির চালককে হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনা ইচ্ছাকৃত হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, অভিভাবক এবং শিক্ষার্থীদের ওপর বাসের ধাক্কার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১২ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ইতোমধ্যেই এই ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চীনে কিছুদিন আগেই নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। শিক্ষার্থীরা স্কুলে ফিরে আসার মাত্র কয়েকদিনের মধ্যেই এমন দুর্ঘটনার খবর সামনে এলো।চীনে ট্রাফিক দুর্ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। এর আগে চলতি বছরের জুলাই মাসে চাংশা শহরের কেন্দ্রীয় শহরে একটি গাড়ি পথচারীদের একটি দলকে ধাক্কা দেয়। এতে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।


NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied