যমুনা সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়

Megna Tv

২৩ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগ্রহ

টানা কয়েকদিন নির্বাচনী ছুটিতে ও ভোট দিতে গ্রামে ফিরেছেন উত্তরবঙ্গের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে; একই সঙ্গে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও।


গত ৩২ ঘণ্টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হওয়ায় যমুনা সেতুতে তিন কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকার টোল আদায় হয়েছে।


বুধবার (১১ ফেব্রুয়ারি) যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে মানুষজন ঘরে ফিরছেন। এতে মহাসড়কে পরিবহনের সংখ্যা বেড়েছিল। ফলে সেতুতে টোল আদায়ও বেড়েছে। এ ছাড়াও মহাসড়কে নিরাপত্তায় ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

যমুনা সেতু কর্তৃপক্ষে সূত্রে জানা গেছে, যমুনা সেতু মহাসড়ক দিয়ে গত ৩২ ঘণ্টায় ৪৫ হাজার ৬২৫টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকা। 
উল্লেখ্য, এই সেতু দিয়ে সাধারণত প্রতিদিন ১৫ থেকে ১৭ হাজার পর্যন্ত যান চলাচল করে থাকে। তবে, ঈদের সময় এলে তা বেড়ে কয়েকগুণ বৃদ্ধি পায়। কিন্তু এবার ঈদ উৎসব ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রেকর্ড পরিমাণ যমুনা সেতুর ওপর দিয়ে যান পারাপার এবং টোল আদায় হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied