রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সম্মতি চাচ্ছে ইউক্রেন

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
কিয়েভে একটি সংবাদ সম্মেলনে জেলেনস্কি

রাশিয়ার আরও অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সম্মতি আদায়ের চেষ্টা করছে ইউক্রেন। শনিবার (৩১ আগস্ট) ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তা ও ইউক্রেনের প্রতিনিধির মাঝে আলোচনায় এই আবেদন করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খারকিভে শুক্রবার রুশ বিমান হামলায় ৬ জন নিহত ও ৯৭ জন আহত হয়েছেন। শনিবারও ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। তার মতে, কেবল রুশ ভূখণ্ডে তাদের সামরিক ঘাঁটি, অস্ত্রাগার ধ্বংসের মাধ্যমেই এসব হামলা প্রতিহত করা সম্ভব।এ সম্পর্কে তিনি বলেছেন, ‘মিত্রদের সঙ্গে বিষয়গুলো নিয়ে প্রতিদিনই কথা হয়। আমরা আলোচনার মাধ্যমে তাদের সম্মতি আদায়ের চেষ্টা করছি।’

২০২২ সাল থেকে ইউক্রেনকে দেওয়া ওয়াশিংটনের সামরিক সহায়তার আর্থিক মূল্য প্রায় পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। তবে এসব সামরিক সরঞ্জাম কেবল ইউক্রেনের মাটিতে ও সীমান্ত অঞ্চলে আত্মরক্ষার্থে ব্যবহারের শর্ত জুড়ে দিয়েছে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রতি জেলেনস্কি আবেদন, ‘দেশ ও জনগণকে রক্ষায় আমাদের পরিপূর্ণ সক্ষমতা প্রয়োজন। আপনাদের দূর পাল্লার অস্ত্রশস্ত্র ও ক্ষেপণাস্ত্র এবং তা ব্যবহারের অনুমতি, দুটোই আমাদের প্রয়োজন।’

ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনা সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাননি জেলেনস্কি। তবে তার প্রতিনিধি ইউক্রেনের মিত্রদের কাছে প্রয়োজনীয় সব দাবি তুলে ধরেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে শুক্রবার ও শনিবার বৈঠকে প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইউক্রেনের নগরাঞ্চলে হামলা চালাতে ব্যবহৃত রুশ বিমানঘাঁটি গুলো দেখানো হয়েছে। তাদের ত্রাস থেকে আমাদের জনগণকে নিরাপদ রাখতে কেমন সক্ষমতা প্রয়োজন, তা ব্যাখ্যা করেছি। আশা করি, আমরা সফল হয়েছি।’

সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে অংশগ্রহণ করবেন জেলেনস্কি। এসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, সফরে ব্যক্তিগতভাবেও রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে সম্মতি আদায়ের আবেদন তুলে ধরবেন জেলেনস্কি।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গাজায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত, রাফাহ ছেড়েছেন সাড়ে ৫ লাখ মানুষ

#

দাবানলে ব্রাজিল, ইচ্ছাকৃতভাবে আগুন ধরানো হয়েছে বলে ধারণা

#

ব্যাপক শক্তি নিয়ে চীনে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ইয়াগি, ফ্লাইট বাতিল

#

সমুদ্রপথে মৃত্যুর মিছিল: এক বছরেই নিখোঁজ বা মৃত ৯০০ রোহিঙ্গা

#

মেসির অনুপস্থিতিতে কে হবেন আর্জেন্টিনার অধিনায়ক?

#

পাসপোর্ট-ভিসা ছাড়াই দেশে প্রবেশের সময় সন্তানসহ দম্পতি গ্রেপ্তার

#

ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫

#

তুরস্ক ও মিসরের প্রেসিডেন্টকে সালমানের ফোন

#

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

#

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কী কথা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর?

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied