ভারতে ভবন ধসে নিহত ৮, আহত ২৮

Megna Tv

৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ভারতে ধসে পড়েছে তিনতলা ভবন।ছবি : সংগৃহীত

ভারতের লখনৌতে একটি তিনতলা ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, তিনতলা ওই ভবনটিতে বেশ কিছু গোডাউন এবং মোটর ওয়ার্কশপ ছিল। সেখানে এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থা বাহিনী (এসডিআরএফ)।

জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ধ্বংসস্তূপের নিচে যাতে আর কেউ আটকে না থাক, তারা এখন সেদিকে নজর দিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মিত হয়েছিল এবং দুর্ঘটনার সময়ও কিছু নির্মাণকাজ চলছিল। স্থানীয় সময় শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে যখন ভবনটি ধসে পড়ে, তখন এর নিচতলায় অনেকে কাজ করছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির নিচতলায় একটি মোটর ওয়ার্কশপ ও গুদাম, দ্বিতীয়তলায় একটি মেডিকেল গোডাউন এবং তৃতীয় তলায় একটি কাটলারির গুদাম ছিল।

দুর্ঘটনায় আহত হয়েছেন মেডিকেল গোডাউনের কর্মচারী আকাশ সিং। তিনি বলেছেন, ভবনের একটি পিলারে ফাটল দেখা দিয়েছিল।

আকাশ বলেন, বৃষ্টি হচ্ছিল বলে আমরা নিচতলায় নেমেছিলাম। তখন লক্ষ্য করি, ভবনের একটি পিলারে ফাটল সৃষ্টি হয়েছে। হঠাৎ পুরো ভবনটিই আমাদের ওপর ধসে পড়ে।


NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied