ইসরায়েলি গুলিতে মার্কিন নারী অ্যাক্টিভিস্ট নিহত

Megna Tv

২৩ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক বিক্ষোভে ২৬ বছর বয়সী মার্কিন নারী অ্যাক্টিভিস্ট আয়সেনুর এজগি আইগি নিহত হয়েছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আইগিকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে। তিনি তুরস্কেরও নাগরিকও ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, বেইতা এলাকায় একজন সহিংস কর্মকাণ্ডের মূল উস্কানিদাতা তাদের দিকে পাথর নিক্ষেপ করছিল এবং তাকে হুমকি হিসেবে গণ্য করায় তারা গুলি চালায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার আইগির পরিচয় নিশ্চিত করে জানান, ওয়াশিংটন তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে। মিলার আইগির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত জ্যাক লিউও এ বিষয়ে শোক প্রকাশ করে বলেন, আমেরিকান নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

তুর্কি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন ও তুর্কি দ্বৈত নাগরিকত্বধারী আইগির জন্ম হয়েছিল তুরস্কের আন্টালিয়া শহরে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুকে ‘হত্যা’ বলে আখ্যায়িত করেছে এবং জানিয়েছে, তাকে ইসরায়েলি দখলদার বাহিনী নাবলুস শহরে হত্যা করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আইগিকে নাবলুসের এক হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে পরে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের প্রধান ড. ফুয়াদ নাফফা নিশ্চিত করেছেন, মধ্য কুড়ির একজন আমেরিকান নাগরিক মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাটি পর্যালোচনা করছে এবং ওই এলাকায় গুলি চালানোর ফলে একজন বিদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য খতিয়ে দেখছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী আইগি ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা থেকে রক্ষা করার প্রচারণায় যুক্ত ছিলেন।

এই ঘটনাটি ইসরায়েলি বাহিনীর পশ্চিম তীরের জেনিন শহর ও শরণার্থী শিবিরে দশ দিনের সামরিক অভিযান শেষে সেনা প্রত্যাহারের পর ঘটলো। অভিযানে অন্তত ৩৬ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ২১ জন জেনিন প্রদেশের বাসিন্দা ছিলেন।

গত ৫০ বছরে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৭ লাখেরও বেশি ইহুদি বসতি স্থাপন করেছে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ হিসেবে বিবেচিত হয়, যদিও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে আসছে।


NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied