অবশেষে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনে মুখ খুললো ইসরায়েল

Megna Tv

৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন—এমন একটি খবর সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সোমবার এ ধরনের দাবি প্রচার করে এবং নেতানিয়াহুর মৃত্যুর পক্ষে কয়েকটি তথাকথিত আলামতও তুলে ধরে।

তবে ইসরায়েলি গণমাধ্যম ও সরকারি সূত্র বলছে, এসব দাবি ভিত্তিহীন। তাদের মতে, বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহু দুজনই নিরাপদ আছেন। একই সঙ্গে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির আহত হয়েছেন—এমন দাবিরও কোনো সত্যতা পাওয়া যায়নি। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, নেতানিয়াহু ৯ মার্চ পোর্ট অব আসদোদ পরিদর্শন করেছেন। হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি তিনি সামুদ্রিক বাণিজ্য পরিস্থিতি মূল্যায়ন করেন। নেতানিয়াহুর অফিসিয়াল সামাজিক মাধ্যমেও জানানো হয়েছে, “অপারেশন রোয়ারিং লায়ন” চলাকালে বন্দর ও বাণিজ্য কার্যক্রম সচল রাখতে তিনি এ পরিদর্শন করেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ আরও জানায়, জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো হামলার ঘটনা ঘটেনি। ইসরায়েল স্পষ্ট করেছে, তাদের শীর্ষ নেতৃত্ব সুরক্ষিত আছে এবং দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।

মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এলেও বেনিয়ামিন নেতানিয়াহু একটি ভিডিওবার্তা দিয়েছেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, যুদ্ধ পরিচালনার জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে। এ কারণে প্রতিরক্ষা খাতে কয়েক বিলিয়ন শেকেলের বিশেষ বাজেট ঘোষণা করার পরিকল্পনার কথাও জানান তিনি। 

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, 'কোনো সন্দেহ নেই, আমাদের এই যুদ্ধ শুরু করতে হয়েছে। কিন্তু যুদ্ধ পরিচালনা করতে অনেক অর্থ লাগে—খুবই বেশি অর্থ।'

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied