পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের অনুরোধে যুদ্ধবিরতিতে রাজি হয়েছি: ট্রাম্প

Megna Tv

২৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগৃহীত ছবি

শেষ মুহূর্তের এক রুদ্ধশ্বাস নাটকীয়তায় খাদের কিনারা থেকে ফিরে এল মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সেই ভয়ংকর ‘বোমাবর্ষণ ও হামলা’ আপাতত স্থগিত করা হয়েছে, যা কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ওপর আছড়ে পড়ার কথা ছিল। যুদ্ধের এই কালো মেঘ সরানোর পেছনে নেপথ্য কারিগর হিসেবে আবির্ভূত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র কিছুক্ষণ আগে ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প সরাসরি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধ ও মধ্যস্থতাতেই তিনি এই কঠিন সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এর ফলে দুই দেশের মধ্যে একটি সাময়িক ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে। তবে এই শান্তি যে খুব সহজ শর্তে আসেনি, তাও স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আন্তর্জাতিক বাণিজ্যের ধমণী হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে ইরানকে। পাকিস্তান সরকারের বিশেষ অনুরোধের পাশাপাশি ইরানের পক্ষ থেকে আসা একটি ১০ দফার প্রস্তাবকেও ট্রাম্প আলোচনার কার্যকর ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন। আগামী দুই সপ্তাহ এখন গোটা বিশ্বের নজর থাকবে তেহরানের দিকে; তারা এই শর্তগুলো কতটা পূরণ করে তার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ডিসেম্বরের পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

#

যে যুদ্ধে বদলে যাবে বিশ্ব মানচিত্র

#

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি: যুক্তরাজ্য

#

যমুনা ব্যাংক পিএলসি এবং হরাইজন রেমিট এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার মধ্যে বৈদেশিক রেমিট্যান্স ড্রইং এগ্রিমেন্ট স্বাক্ষর

#

৭ অক্টোবরকে কেন্দ্র করে ইসরায়েলে ১৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহ-হামাসের

#

বাংলাদেশের বানভাসি মানুষের খবর নিলেন পবিত্র কাবার ইমাম

#

হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে গুলি

#

এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

#

ইসরায়েলে ডজন ডজন রকেট হামলা, নিহত ২

#

বাংলাদেশ ইস্যুতে নতুন উদ্যোগের কথা জানাল যুক্তরাষ্ট্র

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied