পাঁচ মন্ত্রীর পর এবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Megna Tv

২৭ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

এবার পদত্যাগ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আরও পাঁচ মন্ত্রী ও ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা পদত্যাগের পর বুধবার পদত্যাগ করেন তিনি। ইউক্রেনীয় পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচা কুলেবার পদত্যাগপত্র ফেসবুকে পোস্ট করেছেন।

ইউক্রেনের বাইরে বহির্বিশ্বে প্রেসিডেন্ট জেলেনস্কির পর দেশটির সবচেয়ে পরিচিত মুখ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী কুলেবা। তার পদত্যাগের পরে ধারণা করা হচ্ছে, আগামী দিনগুলোতে জেলেনস্কি সরকারের আরও মন্ত্রী পদত্যাগ করবেন ও তাদের স্থানে নতুন মুখ আসবেন।

মঙ্গলবার যারা পদত্যাগ করেছেন, তারা হলেন- কৌশলগত শিল্পমন্ত্রী ওলেকসান্দর কামিসিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউসকা, পরিবেশ সুরক্ষামন্ত্রী রুসলান স্ট্রিলেটস, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টিফানিশাইনা ও ইরিনা ভেরেশচুক। এছাড়া পদত্যাগ করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান ভিটালি কোভাল।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের মন্ত্রিপরিষদের কয়েক সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। এর ওপর নতুন করে ছয় মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে দেশটির মন্ত্রিপরিষদের এক-তৃতীয়াংশ পদ খালি হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে মন্ত্রিসভায় বড় রদবদলের ইঙ্গিত দেন। ২০১৯ সালে তিনি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিকেলে নিয়মিত ব্রিফিংএও জেলেনস্কি পরিবর্তনের ওপর জোর দেন।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় পোল্টাভা শহরে একটি সামরিক স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ইউক্রেনের মিলিটারি ইনস্টিটিউট অব কমিউনিকেশনসের একটি ভবনে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied