ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

Megna Tv

৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলা

ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে প্রায় একশ’ রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ছোঁড়া হয়েছে অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইলও। এতে এক রিজার্ভ সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে।

জবাবে লেবাননে হিজবুল্লাহ’র বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন-ইসরায়েল সীমান্ত। হামলা আর হুমকি-ধামকিতে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতিও।

নয় মাস আগে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক, নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবানন-ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে। প্রায় প্রতিদিনই সীমান্তের দুই পাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

গত ৯ মাসে লেবাননে ৪৬৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৯০ জন বেসামরিক ব্যক্তি ও ৩০৪ জন হিজবুল্লাহর যোদ্ধা।ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৫ ইসরায়েলি সেনা ও ১১ বেসামরিক ব্যক্তি এসব হামলায় নিহত হয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভোটে বিজয়ী পেজেশকিয়ান, এরপর কী?

#

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত

#

ইসরায়েলের ২ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা

#

হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

#

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ২

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ট্রাম্প বললেন, ‘এটি সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বিজয়’

#

ইরাকে মোসাদের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

#

ফিলিস্তিনি ৩ সিনিয়র নেতার ওপর জাপানের নিষেধাজ্ঞা

#

ভারতে কুসংস্কারের বশে স্কুলের উন্নতির আশায় ২য় শ্রেণির শিক্ষার্থীকে ‘বলি’

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied