বাংলাদেশের বানভাসি মানুষের খবর নিলেন পবিত্র কাবার ইমাম

Megna Tv

৮ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন ড. হাসান আল বুখারী।

বাংলাদেশের বন্যা ও সম্প্রতি আহত-নিহত মানুষদের জন্য দোয়া ও দেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন পবিত্র কাবা শরীফের ইমাম, হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন ড. হাসান আল বুখারী।

গতকাল শুক্রবার পবিত্র কাবা শরীফের ইমামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও সংক্ষিপ্ত বৈঠক করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার মহাসচিব, ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। এ সময় ড. হাসান আল বুখারী হাফিজুল্লাহ বাংলাদেশের মানুষের খোঁজ খবর নেন এবং দোয়া ও সমবেদনা জানান।

সাক্ষাৎকালে মুহতারাম মহাসচিব বাংলাদেশ সফরের দাওয়াত দিলে ড. হাসান বুখারী বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন ও দাওয়াত কবুল করেন এবং বলেন, কোরআন প্রচারে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ভূমিকা অত্যান্ত প্রশংসনীয়।

এ সময় উপস্থিত ছিলেন মিশরের বিখ্যাত শায়েখ মোস্তফা আল বাসরতী ও কাতারের ইমাম শায়েখ সাইয়্যেদ মাহফুজ প্রমুখ।


NP/MN2024

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied