একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাত, আতঙ্কে দিশেহারা ইসরায়েলিরা

Megna Tv

২৯ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) ভোরে মাত্র ১০ মিনিটে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সীমান্তবর্তী এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাসহ বিভিন্ন মিডিয়ার দাবি, ভোরের দিকে হিজবুল্লাহ নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে ইসরায়েলের সীমান্তবর্তী কিরিয়াত শামুনা শহর ও আশপাশের অঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

কিছু সূত্রের দাবি, মাত্র ১০ মিনিটে হিজবুল্লাহর ছোড়া ৩০টি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানে। এর মধ্যে আল-জালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশেই প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে উল্লেখ করা হয়েছে। এতে সেখানকার বাসিন্দারা আতঙ্কে বেশ কিছুক্ষণ নিজেদের বাঙ্কারে লুকিয়ে থাকেন বলে জানা যায়। 

অন্য দিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে, লেবানন থেকে ছোড়া অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র কিরিয়াত শামুনা শহর ও এর আশপাশে আঘাত হেনেছে।

এ ছাড়াও ইসরায়েলের দখলকৃত আক্কা, নেহারিয়া, আলজালিল আলিয়া এবং পশ্চিম আলজালিল অঞ্চলেও সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

Link copied