তেহরানে মানবিক সহায়তা পাঠিয়েছে মস্কো

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে সৃষ্ট ‘গুরুতর সামরিক ও রাজনৈতিক সংকট’ নিয়ে আলোচনা করেছেন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার টেলিফোনে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আলোচনায় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সৃষ্ট পরিস্থিতি গুরুত্ব পায়। একই সঙ্গে লাভরভ তেহরানে নতুন করে মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও আরাঘচিকে অবহিত করেন।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। দেশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের সেইসব দেশে আঘাত হেনেছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এতে হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

দুই মন্ত্রী সংঘাতকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফেরানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব দেশের বৈধ স্বার্থ বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইরানে ৩১৩ টন চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এটি দ্বিতীয় বৃহৎ চিকিৎসা সহায়তার চালান। এই সহায়তা পাঠানোর কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে আজারবাইজানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied