খারকিভের বহুতল ভবন ও খেলার মাঠে রুশ হামলা, নিহত ৭

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
খারকিভের বহুতল ভবনে বোমা হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি বহুতল আবাসিক ভবন ও খেলার মাঠে রাশিয়ান বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন। শুক্রবার (৩১ আগস্ট) টেলিগ্রাম মেসেজিং অ্যাপে খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, খেলার মাঠে নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। হামলায় ১২ তলা বিশিষ্ট ভবনে আগুন লেগে যায়। এতে ভবনটির উপরের দিকে তলাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে ভবনের বাইরে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়িও পুড়ে গেছে। পরে ধ্বংসস্তূপের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয় বলেও জানিয়েছেন মেয়র।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।একটি ভিডিওতে দেখা গেছে, আবাসিক ভবনের ওপরের তলা থেকে বিশাল অগ্নিশিখা এবং ভারী কালো ধোঁয়া উঠছে। তিনি বলেছেন, রাশিয়ানরা আবারও বেসামরিক মানুষকে আঘাত করেছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, আহতদের ২০ জনের অবস্থা গুরুতর।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এবং আশেপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরেই হামলা চালিয়ে আসছে রাশিয়া।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে বিমান থেকে উৎক্ষেপণ করা পাঁচটি এরিয়াল গাইডেড বোমা হামলা চালানো হয়েছে। এই বোমাগুলো গ্লাইড বোমা নামেও পরিচিত।

সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব ইউক্রেনের যুদ্ধে এগুলো একটি ভয়ংকর হাতিয়ার হয়ে উঠেছে যা বিশাল ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে।

রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।

এদিকে খারকিভে হামলার পর রাশিয়ার সামরিক বিমান ঘাঁটিতে আক্রমণ করার জন্য দূরপাল্লার পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied