ইরানের পারমাণবিক অবস্থান নিয়ে রাশিয়ার স্পষ্ট বার্তা

Megna Tv

২০ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগৃহীত ছবি

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সংলাপের ওপর জোর দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একইসঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের অবস্থানকেও সমর্থন করেছেন তিনি।

চীন সফরকালে ল্যাভরভ বলেন, উপসাগরীয় আরব দেশগুলোও বুঝতে পারছে যে ‘মার্কিন আগ্রাসন’ না হলে হরমুজ প্রণালি বন্ধ করতো না ইরান।

তিনি জানান, হরমুজ সংকটের সমাধানে মস্কো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে কাজ করছে।

তিনি বলেন, ‘সমস্যার সমাধানে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি।’

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতেও রাশিয়ার অবস্থান স্পষ্ট করে ল্যাভরভ বলেন, তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক এটমিক এনার্জি এজেন্সি কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন যেন বাস্তবসম্মত অবস্থান নেয় এবং মধ্যপ্রাচ্যে আগ্রাসী নীতি থেকে সরে আসে। তার মতে, এই নীতি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্যও ক্ষতিকর হয়ে উঠছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied