যুক্তরাজ্যে সহিংসতার পর এক হাজারের বেশি গ্রেফতার

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ফাইল ছবি

যুক্তরাজ্যে তিন শিশুকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর অন্তত এক হাজারে বেশি গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে অভিবাসনপ্রত্যাশী ও মুসলিমদের ওপর হামলার ঘটনা ঘটে। আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন স্থাপনায়।

গত ২৯ জুলাই যুক্তরজ্যের সাউথপোর্টে তিন শিশুকে হত্যার ঘটনা ঘটে। হত্যার জন্য মুসলিম এক অভিবাসী দায়ী বলে গুজব ছড়ানো হয়। এরপরই শুরু হয় সহিংসতা। চলে বেশ কিছু দিন।ইংল্যান্ডের পাশাপাশি সহিংসতা ছড়িয়ে পড়ে উত্তর আয়ারল্যান্ডেও। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পর থেকেই অস্থিতিশীলতা কমতে থাকে।এরই মধ্যে অনেককে কারাগারে পাঠানো হয়েছে। তাছাড়া দীর্ঘমেয়াদি কারাদণ্ডও দেওয়া হয়েছে।ন্যাশনাল পুলিশ চিফ কাউন্সিল তার সবশেষ আপডেটে জানিয়েছেন, যুক্তরাজ্যজুড়ে এক হাজার ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে ও ৫৫৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।


NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied