‘প্রস্তুতির অভাব’ দক্ষিণ সুদানে নির্বাচন পেছালো ২ বছর

Megna Tv

৭ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

দক্ষিণ সুদানে আগামী ডিসেম্বরে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আরও দুই বছর পেছানো হয়েছে। প্রস্তুতির অভাবের কারণ দেখিয়ে আসন্ন নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ নিয়ে দ্বিতীয়বার নির্বাচন পেছালো ১৩ বছর আগে স্বাধীন হওয়া দেশটিতে।

২০১১ সালে স্বাধীনতা লাভ করে আফ্রিকান দেশ দক্ষিণ সুদান। ২০১৮ সালে দেশটির প্রেসিডেন্ট সালভা কির এবং তার সাবেক প্রতিদ্বন্দ্বী ও পরবর্তীতে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হওয়া রিক মাচার একটি শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হয়। এই সংঘাতে দক্ষিণ সুদানে আনুমানিক চার লাখ মানুষ প্রাণ হারান এবং এর কারণে বিশাল শরণার্থী সংকট তৈরির পাশাপাশি ভয়াবহ দুর্ভিক্ষেরও সূত্রপাত হয়েছিল।


কিন্তু ২০২০ সাল থেকেই সাধারণ নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বারবার পেছানো হচ্ছে দেশটিতে। গত শুক্রবার কিরের অফিস বলেছে, প্রেসিডেন্ট সালভা কির নির্বাচন স্থগিত করার ঘোষণা দিয়েছেন এবং দেশের ক্রান্তিকাল দুই বছর বাড়িয়েছেন, যার মেয়াদ হবে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত।

প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা টুট গ্যাটলুক বলেছেন, সরকার মনে করছে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে একটি আদমশুমারি, একটি স্থায়ী সংবিধানের খসড়া তৈরি এবং রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের মতো প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে আরও সময়ের প্রয়োজন।

মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী মার্টিন এলিয়া লোমুরো বলেছেন, নির্বাচনী প্রতিষ্ঠান এবং নিরাপত্তা বিভাগ উভয়ের সুপারিশ অনুসরণ করেই নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে গুলি

#

১০ সেপ্টেম্বর মুখোমুখি হবেন ট্রাম্প-কমলা

#

জাপানের সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী

#

যমুনা ব্যাংক পিএলসি এবং হরাইজন রেমিট এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার মধ্যে বৈদেশিক রেমিট্যান্স ড্রইং এগ্রিমেন্ট স্বাক্ষর

#

শেখ হাসিনাকে যুক্তরাজ্যে পাঠাতে ভারতের লবিং

#

সিঙ্গাপুরে স্ত্রীকে ফাঁসানোর চেষ্টায় তাঁর গাড়িতে গাঁজা রেখে দিয়েছিলেন স্বামী

#

মিয়ানমারে বন্যায় হাজারো মানুষ গৃহহীন, ১৯ জনের মৃত্যু

#

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, আহত ৮

#

নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন

#

তেহরানে মানবিক সহায়তা পাঠিয়েছে মস্কো

সর্বশেষ

Link copied