যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত ৮

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
দুর্ঘটনার শিকার বাস।

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বাস দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিল ১৬ বছর বয়সী এক মেয়ে ও তার ৬ বছর বয়সী ভাই। শনিবার (৩১ আগস্ট) ওয়ারেন কাউন্টির ভিক্সবার্গ শহরে বাস উল্টে এই দুর্ঘটনা হয়।ওয়ারেন কাউন্টির করোনার ডাগ হাস্কি জানিয়েছেন, শিশুদুটোর মা তাদের মরদেহ শনাক্ত করেছে। নিহত অন্য ব্যক্তিদের পরিচয় শনাক্তে চেষ্টা করছে কর্তৃপক্ষ। তিনি আরও বলেছেন, বাসের অধিকাংশ যাত্রী ছিলেন লাতিন আমেরিকান।

মিসিসিপি মহাসড়ক টহল পুলিশ জানিয়েছে, ইন্টারস্টেট ২০-তে ‘ভলভো ২০১৮’ মডেলের যাত্রীবাহী বাণিজ্যিক বাসটি দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় ৩৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের সহকারী চালককে কোনও হাসপাতালে নেওয়া হয়নি।

ওয়ারেন কাউন্টি শেরিফ মার্টিন পেস স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘মানুষের হতাহতের ঘটনা সবসময়েই দুঃখজনক। কিন্তু একই ঘটনায় যখন একাধিক প্রাণহানি হয়, তখন বিষয়টা আরও মর্মান্তিক।’

দুর্ঘটনার তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। 


 





 
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied