নাসরাল্লাহকে হত্যা: সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের

Megna Tv

১৯ ঘন্টা আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হিজবুল্লাহর কমান্ড কাঠামো। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ’কে হত্যা করে যেন হিজবুল্লাহ’র কফিনে শেষ পেরেকটি ঠুকেছে ইসরায়েল।

তাহলে কি এবার হার মেনে নেবে হিজবুল্লাহ? বিভিন্ন মহলে উঠছে সে প্রশ্নই। বিশ্লেষকরা বলছেন, একেবারেই ক্ষীণ সেই সম্ভাবনা। বরং আগের চেয়ে কয়েকগুণ বেশী আগ্রাসী হয়ে উঠবে গোষ্ঠীটি।

বিশ্লেষকরা মনে করেন নাসারাল্লাহর অবর্তমানে সামান্য ধাক্কা খেলেও নিজেদের শক্তিমত্তা প্রকাশে পিছপা হবে না হিজবুল্লাহ। কড়া জবাব দিতে নিজেদের সংগঠিত করছে বলে মনে করছেন অনেকে। এরই মধ্যে, মূল লক্ষ্য অটুট রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন গোষ্ঠীটির উপ-প্রধান নাইম কাশেম।

MegnaTv 24

নাইম কাশেম বলেন, লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং ইসরাইলের বিশৃঙ্খলা সৃষ্টি সত্ত্বেও হিজবুল্লাহ তার মূল লক্ষ্যে এগিয়ে যাবে। ইসরায়েল স্থল অভিযান চালাতে চাইলে তা মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ যোদ্ধারা। শত্রুপক্ষকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

তবে, এমন সংকটেও কতটা সুসংহত থাকবে হিজবুল্লাহ আর কতো দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়েও সন্দিহান বিশ্লেষকরা।

বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আল-বাশা বলেন, হাসান নাসরাল্লাহর মৃত্যু অর্থপূর্ণ প্রভাব ফেলবে হিজবুল্লাহর ওপর। কিছুটা অস্থিতিশীল হয়ে উঠতে পারে গোষ্ঠীটি। এর পাশাপাশি স্বল্পমেয়াদে তাদের রাজনৈতিক ও সামরিক কৌশলে আসবে বেশ কিছু পরিবর্তন।

এদিকে, মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের নেতৃত্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন হলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

#

রাশিয়ায় ঢুকে হামলা,পুতিনের জন্য উভয় সংকট বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

#

ইসরায়েলি আগ্রাসনে গাজায় ২৪ ঘণ্টায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

#

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না জার্মানি’

#

লেবাননে জাতিসংঘের প্রধান ফটক ধসিয়ে দিল ইসরায়েল

#

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

#

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি: যুক্তরাজ্য

#

রোনালদোর লক্ষ্য ১ হাজার গোল

#

ইরাকে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ১৫ আইএস সদস্য নিহত

#

চাকরি হারালেন কোটার সুবিধা নেওয়া ভারতীয় তরুণী

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied