ট্রাম্প কেন ৬টি যুদ্ধ থামানোর দাবি করছেন

Megna Tv

১৩ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
১৮ আগস্ট ওভাল অফিসে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কিছবি: এএফপি ফাইল

গত ২৬ জুলাই ট্রাম্প বলেছিলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে তিন দিন ধরে সংঘর্ষ হওয়ার পর তিনি দুই দেশের নেতাদের ফোন করে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প তখন লিখেছিলেন, ‘কম্বোডিয়ার সঙ্গে ফোনালাপ শেষ হয়েছে। তবে থাইল্যান্ড কী বলবে, তার ওপর ভিত্তি করে যুদ্ধের অবসান ও যুদ্ধবিরতি বিষয়ে আবারও ফোন করব বলে আশা করছি। আমি একটি জটিল পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছি!’

ইসরায়েল ও ইরানের সংঘাত থামানোর বিষয়ে ট্রাম্প লিখেছিলেন, ‘একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও ইরান চূড়ান্তভাবে সম্মত হয়েছে।’

পুতিন এবং জেলেনস্কির সঙ্গে আলাদা আলাদা বৈঠকের কয়েক সপ্তাহ ও কয়েক দিন আগে ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য যেসব আহ্বান জানিয়েছিলেন, তা এক জায়গায় জড়ো করে প্রকাশ করেছে মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসি।

তবে ট্রাম্প দ্রুত সাফল্য দেখার জন্য নিজের আগের বক্তব্যগুলো থেকে সরে আসছেন। সংঘাত থামাতে তিনি এখন পুতিন–সমর্থিত একটি পরিকল্পনার পথেই হাঁটছেন। ট্রাম্প এখন বুঝে গেছেন যে এ সংঘাত থামানোর কাজটি তাঁর ধারণার চেয়ে অনেক বেশি কঠিন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied