‘জয় বাংলা স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না’

Megna Tv

১৮ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগৃহীত ছবি

জয় বাংলা স্লোগান বলে যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (১৬ মে) ফলতা বিধানসভার পুননির্বাচনি প্রচারে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি।

জনসভায় শুভেন্দু বলেন, প্রধানমন্ত্রীর আবাসের বাড়ি, আম্ফানের টাকা, পিএম কৃষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয়, ১০০ দিনের কাজে যদি ঘুষ নিয়ে থাকে, একটা যদি ডকুমেন্ট থাকে কমপ্লেন নেবেন। আর পঞ্চু বাবুকে ধরে সোজা জেলের ভেতরে ঢোকাবেন। আর যদি আমার মা-বোন দিদি-শিশু কন্যাদের ওপর শারীরিক নির্যাতন করে এখনো বাংলাদেশের শ্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না।

বাংলাদেশ সংবাদ

মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার মাত্র ৮ দিনে আমরা কী কী করেছি, তা আপনার জেনেছেন। রাজ্যে এখন পর্যন্ত ৩২১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন। তাদের প্রত্যেকের পরিবারে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যারা রয়েছেন, বিজেপির সরকার তাদের চাকরি দেবে।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে শুভেন্দু অধিকারী বলেন, জনসংখ্যা গণনার কাজ আটকে রাখা হয়েছিল, যা এখন ফের চালু করা হয়েছে। বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। শরণার্থীরা থাকবে যারা সিএএ আওতায়, তবে ‘অনুপ্রবেশকারীদের’ টাটা-বাই-বাই করা হবে।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা ভোটকেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টে বলা হয়ে, নির্বাচনের দিন সকাল থেকেই বুথে অনিয়ম ও ইভিএম সংক্রান্ত সমস্যা ছিল। এছাড়া আসনটির একাধিক বুথে ভোটের দিন সকালেই টেপ লাগিয়ে সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই অভিযোগের ফলে ফলতা কেন্দ্রে বৃহস্পতিবার (২১ মে) পুনর্নির্বাচন হতে চলেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied