ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা, যে হুঁশিয়ারি দিল হুথি

Megna Tv

২৪ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
হুথি

ইয়েমেনের হুথিদের অবস্থান লক্ষ্য করে দেশটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হামলার প্রতিবাদে পাল্টা হুশিয়ারি দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে। ইয়েমেনে হুথিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি।  তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই ‘নির্লজ্জ আগ্রাসনের’ জন্য ‘চরম মূল্য’ দিতে হবে।

হুথি কর্মকর্তা আব্দুল কাদের আল-মোর্তাদা জানিয়েছেন, ইয়েমেনজুড়ে হামলা চালানো হয়েছে। রাজধানী সানা, হুদায়দাহ গভর্নরেট, সাদা ও ধামারে বেশ কয়েকটি হামলা হয়েছে। হুথিদের লোহিত সাগর বন্দরের শক্ত ঘাঁটি হুদায়দাতে হামলা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই হুথিদের ব্যবহৃত সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী। হামলায় ব্যবহার করা হয়েছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এছাড়া যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৩০ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক। এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরাও। এরপর থেকে নিয়মিত লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত এই গোষ্ঠী।

দুই মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সর্বশেষ গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ২০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। এরপরই এ হামলার জবাব দেওয়ার হুমকি দেয় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

#

নিউ ইয়র্কে ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী’ কানাডায় গ্রেফতার

#

ইউক্রেন সফরে যুদ্ধ নিয়ে যা বললেন মোদি

#

বিস্ফোরণে কেঁপে উঠলো করাচি বিমানবন্দর এলাকা, নিহত ২ চীনা নাগরিক

#

ইসরায়েলের আলটিমেটামকে ‘যুদ্ধাপরাধ’ বলল নরওয়ে

#

আন্তর্জাতিক চাপ এবং শান্তিপূর্ণ বিক্ষোভে এর মাধ্যমে মাদুরোর পতন সম্ভব: মাচাদো

#

ইরানের দাবি: যুদ্ধে ১৭০ শত্রু ড্রোন ভূপাতিত

#

তাইওয়ান প্রশ্নই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: ট্রাম্পকে শি

#

সমুদ্রপথে মৃত্যুর মিছিল: এক বছরেই নিখোঁজ বা মৃত ৯০০ রোহিঙ্গা

#

ভয়ংকর ভাইরাস মোকাবিলায় ব্যাপকহারে টিকার উদ্যোগ গাজায়

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied