শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা, বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে বললেন প্রধানমন্ত্রী

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৪। পূর্ব এশিয়ার এই দেশটির উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকাগুলো থেকে মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ইওয়াতে প্রিফেকচার, হোক্কাইডো এবং আওমোরির কিছু অংশে সর্বোচ্চ তিন মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর-পূর্ব জাপানের অন্যান্য এলাকায় এক মিটার পর্যন্ত সুনামির ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা  (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের হনশু দ্বীপের পূর্ব উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪। পরে জাপানের জাতীয় সংস্থা এটি সংশোধন করে ৭.৫ বলে জানায়, যদিও এই পার্থক্যের কারণ স্পষ্ট করা হয়নি।

টোকিওতে অবস্থানরত সিএনএনের এক প্রযোজক জানান, ভূমিকম্পের কম্পন প্রায় সাত মিনিট ধরে অনুভূত হয় এবং ভবনগুলো দীর্ঘ সময় ধরে দুলতে থাকে।

এদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সুনামি সতর্কতাপ্রাপ্ত এলাকাগুলোর মানুষকে অবিলম্বে উঁচু জায়গা বা নির্ধারিত আশ্রয়কেন্দ্রে যেতে হবে। সরকার পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি টাস্কফোর্স গঠন করেছে।

সরকার জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালানো এবং জনগণকে দ্রুত তথ্য সরবরাহের কাজ চলছে। শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে টোকিও থেকে শিন-আওমোরি পর্যন্ত চলাচলকারী বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে এনএইচকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied