গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংকে ফিলিস্তিনিদের হামলা

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। এলাকা ফাঁকা করতে নতুন আদেশ দেওয়ার পর ইসরায়েল এ অভিযান শুরু করেছে। তবে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের হামলার মুখে পড়েছে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাংক।

বুধবার (০৩ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশের পর সেখানে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের আগে এলাকাটিতে ব্যাপক পানি সংকট তৈরি করেছে তারা। ইসরায়েলের অভিযানের কারণে নিরাপদ আশ্রয়ে ছুটতে শুরু করেছেন ফিলিস্তিনিরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দক্ষিণের শহর রাফাহতে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। নতুন এ অভিযানে সেন্ট্রাল ও উত্তর গাজায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

রয়টার্স জানিয়েছে, রাতভর সংঘর্ষ চলা এ এলাকায় ইসরায়েলে বাহিনীর ট্যাংকের আগে কয়েকটি জেলা দখল করে নিয়েছে। ফলে বর্তমানে তারা পশ্চিম ও উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এতে করে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্দশার বিষয়ে উদ্বেগ বাড়ছে।

ন্যদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা রাফাহর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর দুটি ট্যাংকে হামলা চালিয়েছে। এ ছাড়া সেজায়া এলাকায় সেনাদের ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে অপর যোদ্ধা গোষ্ঠী ইসলামিক জিহাদের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজারের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া সেজায়া এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এক মাসের জন‍্যে ভিসার মেয়াদ বাড়ালো কাতার

#

‘ইরান যুদ্ধ আসলে অসৎ ও সৎ শক্তির লড়াই’

#

গ্রামের দারিদ্র্য বিমোচন এগিয়ে আসলে বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন ইসহাক

#

হঠাৎ ওয়াশিংটন ডিসির সব সরকারি অফিস বন্ধ

#

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চান বাইডেন : পররাষ্ট্রমন্ত্রী

#

৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

#

ইসরায়েলের বড় শহরগুলোতে পাল্টা হামলা হিজবুল্লাহ ও হামাসের

#

মুখ্যমন্ত্রী বললেন, আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে’ বাংলাদেশের অংশ হয়ে যাবে, যদি...

#

ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

#

আন্তর্জাতিক ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied