বাংলাদেশ ইস্যুতে নতুন উদ্যোগের কথা জানাল যুক্তরাষ্ট্র

Megna Tv

২৭ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ছবি :সংগ্রহ

নির্বাচন-পরবর্তী বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। সোমবার (২২ জানুয়ারি) রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে জানতে চাওয়া হয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতি নিয়ে।

ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলের কাছে বিবৃতির কথা উল্লেখ করে বলা হয়, একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারি কীভাবে জোরদার করবে তা জানতে চাওয়া হয়।

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারি জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ আছে। আমরা এই সম্পর্ক জোরদারে উদ্যোগ নেয়া অব্যাহত রাখব।’

তিনি বলেন, আমরা আগেই বলেছি, গত বছর ছিল আমাদের সম্পর্কের অর্ধশত বছর। এজন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা সহযোগিতার মতো সুযোগ আছে বলে আমরা বিশ্বাস করি, সেখানে উদ্যোগ নেয়া অব্যাহত রেখেছি।’

প্যাটেল বলেন, ‘সরকারের বাইরের বিভিন্ন পক্ষের সঙ্গেও আমাদের সহযোগিতার সুযোগ আছে। সম্পর্ক জোরদারে এই সহযোগিতাকেও আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied