এ্যানীকে নির্যাতনের ঘটনা মানবাধিকার সংগঠনগুলোকে জানাল বিএনপি

Megna Tv

১২ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
গ্রেপ্তারের পর আদালতে তোলা হয় বিএনপিনেতা এ্যানীকে।

বিএনপির প্রচার সম্পাদক মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গভীর রাতে দরজা ভেঙে বাসা থেকে আইনবহির্ভূতভাবে গ্রেপ্তার শারীরিকভাবে নির্যাতনের বিষয়টি দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে পাঠিয়েছে দলটি।

রোববার (১৫ অক্টোবর) এসব সংগঠনের কাছে পাঠানো এক প্রতিবেদনে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনবহির্ভূত কর্মকান্ড তুলে ধরা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার তার ওপর নির্যাতনের বিষয়টি মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে। দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব। এমন একজন পরিচিত ব্যক্তিকে গত ১১ অক্টোবর গভীর রাতে দরজা ভেঙ্গে তার বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে জোর করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের সময় তাকে কোনো ওয়ারেন্ট দেখাতে পারেনি। এমনকি গভীর রাতে তার বাসায় প্রবেশের কোনে আইনি কাগজপত্রও প্রদর্শন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপরন্তু তাকে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, কারণে তার মুখে ক্ষত চিহ্ন রয়ে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারের পর দিন সকালে নিম্ন আদালতে নেওয়া হয়, বিচারকের সামনে এ্যানী এই নির্যাতনের কাহিনী তুলে ধরে কেঁদে ফেলেন। এই প্রতিবেদনের সাথে দেশের বেশ কয়েকটি প্রধান পত্রিকার সম্পর্কিত রিপোর্ট সংযোজিত করা হয়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied