ইরানের শর্ত মেনেই কি শেষ হচ্ছে যুদ্ধ, কী কী আছে প্রস্তাবে?

Megna Tv

২৬ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যজুড়ে ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা এক ভয়াবহ আঞ্চলিক সংঘাতের পর বুধবার (৮ এপ্রিল) সকালে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে সম্মত হয়েছে তেহরানও। এরপরই আলোচনায় এসেছে ইরানের দেয়া ১০ দফা পরিকল্পনা। 

ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি ‘কার্যকর’ ১০ দফা প্রস্তাব পাঠিয়েছে, যা আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং ইরানের সঙ্গে ‘অতীতের বিরোধের’ বিভিন্ন বিষয়ের ‘প্রায় সবকটিতেই’ সমঝোতা হয়েছে।

 
এই ১০ দফা প্রস্তাবটির কোনো আনুষ্ঠানিক সংস্করণ নেই। তবে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি ইরানের প্রতিক্রিয়ার বিস্তারিত বিবরণ প্রচার করেছে:
 
১. যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নীতিগতভাবে কোনো আগ্রাসন না চালানোর নিশ্চয়তা
 
২. হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা
 
৩. ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নেয়া
 
৪. সব প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা
 
৫. সব সেকেন্ডারি বা গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
 
৬. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব রেজুলেশন বা প্রস্তাব বাতিল
 
৭. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পর্ষদের সব সিদ্ধান্ত বাতিল
 
৮. ইরানকে ক্ষতিপূরণ দেয়া
 
৯. ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার
 
১০. লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান
 
এসব প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে এগুলো সম্ভাব্য আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ট্রাম্পের বিরুদ্ধে নাৎসিপ্রীতির অভিযোগ

#

মুখ্যমন্ত্রী বললেন, আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে’ বাংলাদেশের অংশ হয়ে যাবে, যদি...

#

বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান আমেরিকার, সেনাবাহিনীকে স্যালুট

#

রাশিয়ায় ঢুকে হামলা,পুতিনের জন্য উভয় সংকট বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

#

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেই ইরানের’

#

রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সম্মতি চাচ্ছে ইউক্রেন

#

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিশাল সমাবেশ

#

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯

#

চাকরি হারালেন কোটার সুবিধা নেওয়া ভারতীয় তরুণী

#

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা রিপোর্টে পেন্টাগনের আতঙ্ক

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied