রাজনৈতিক টানাপোড়েনে ট্রুডো

Megna Tv

২৪ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছবিঃসংগৃহীত

বিপদে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যে দলটির ওপর ভরসা করে এত দিন ক্ষমতায় টিকেছিলেন তিনি, সেই নিউ ডেমোক্রেটিক পার্টি-এনডিপি তার হাত ছেড়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিরোধী এনডিপির নেতা জগমিত সিং এ ঘোষণা দেন।

এমন পরিস্থিতিতে কানাডায় আগাম নির্বাচন হওয়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে বুধবার মধ্য-বামপন্থি লিবারেল সরকারের ওপর থেকে শর্তহীন সমর্থন তুলে নেয় এনডিপি। এখন ক্ষমতায় থাকতে নতুন জোটসঙ্গীর জন্য হন্যে হয়ে খোঁজ চালাচ্ছেন ট্রুডো।

২০২৫ সালের অক্টোবরে কানাডায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, জোটসঙ্গী ছেড়ে যাওয়ায়, নতুন কারও সঙ্গে জোটবদ্ধ হতে না পারলে, ক্ষমতা ছাড়তে হবে ট্রুডোকে। জরিপে দেখা গেছে, নির্বাচনে বিরোধী কনজারভেটিভদের কাছে চরমভাবে পরাজিত হবেন তিনি।

এর আগে ২০১৫ সালের নভেম্বরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ট্রুডো। প্রায় এক দশক ধরে ক্ষমতায় থাকাকালে কানাডায় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আবাসন সংকটে ট্রুডো জনপ্রিয়তা হারিয়েছেন।

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied