হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে” উপন্যাস নিয়ে সাহিত্য আড্ডা

Megna Tv

২ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
সংগৃহীত ছবি

তরুণদের বইমুখী করা, সৃজনশীল চিন্তাচর্চা বৃদ্ধি এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করার লক্ষ্যে রাজধানীর দারুস সালামে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক মনোরম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে ) পাঞ্জেরী মডেল হাই স্কুল প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ দারুস সালাম থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সাহিত্য আড্ডায় তরুণদের মাঝে বাংলা সাহিত্য, বইপড়া এবং মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়।

এবারের আড্ডায় বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম এবং তার বিখ্যাত উপন্যাস “নন্দিত নরকে” নিয়ে আলোচনা করা হয়।

আড্ডায় বন্ধুরা বলেন, বিংশ শতাব্দীর শেষভাগে বাংলা কথাসাহিত্যের দৃশ্যপট পুরোপুরি বদলে দেওয়া এই লেখক তাঁর সৃষ্টিশীল লেখনী দিয়ে লাখো পাঠকের মন জয় করেছিলেন।  কালজয়ী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তাঁর সহজ-সরল ভাষা, অনবদ্য সংলাপ এবং বাস্তবতার সাথে কল্পনার মিশ্রণে বাংলা কথাসাহিত্যে নতুন এক যুগের সূচনা করেছিলেন। তাঁর প্রথম ও অন্যতম বিখ্যাত উপন্যাস “নন্দিত নরকে” মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন ও জীবনের করুণ আখ্যান নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। 

সাহিত্য আড্ডায় বন্ধুরা আরও বলেন, সাহিত্য মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে এবং একজন মানুষকে মানবিক ও দায়িত্বশীল হতে সহায়তা করে। তারা আরও বলেন, বর্তমান সময়ে তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে ব্যয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইপড়া, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের মাদক, সহিংসতা ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন তার বক্তব্যে বলেন, “তরুণ সমাজ যদি বইয়ের সাথে সম্পৃক্ত হয়, তাহলে তারা সমাজ ও দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের শক্তিতে পরিণত হবে। সাহিত্য মানুষকে শুধু জ্ঞান দেয় না, মানুষকে চিন্তা করতে শেখায়, মানবিক হতে শেখায়। শুভসংঘ সবসময় তরুণদের সৃজনশীল ও ভালো কাজে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।”

দারুস সালাম থানা শাখার সভাপতি ইয়াসিন শেখ বলেন, “বর্তমান সময়ে তরুণদের মাঝে সাহিত্য ও সংস্কৃতি চর্চা কমে যাচ্ছে। আমরা চাই তরুণরা আড্ডা ও সময় নষ্ট না করে বইপড়া, আলোচনা এবং সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করুক। এ ধরনের সাহিত্য আড্ডা তাদের মানসিক বিকাশ ও ইতিবাচক চিন্তাধারা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের সার্বিক দিকনির্দেশনায় এবং দারুস সালাম থানা শাখার সভাপতি ইয়াসিন শেখ ও সাধারণ সম্পাদক তামিম ইসলাম ইবাদতের নেতৃত্বে সাহিত্য আড্ডাটি আয়োজন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক সোহান আহামেদ রিজন, ইভেন্ট সম্পাদক ফাতেমা শিরীন, প্রচার সম্পাদক মো. জাকারিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাদিয়া আফরিন নদী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসিবুল রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাওয়া মনি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফাতেমাতুল জান্নাতসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের কিডনি দান, দরকার মানবিক সহায়তা

#

হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে” উপন্যাস নিয়ে সাহিত্য আড্ডা

#

শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস নিয়ে নতুন নির্দেশনা

#

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

#

পদত্যাগ করলেন শেহরীন মোনামি

#

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

#

শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থাকে আরও নিরাপদ করতে সরকারের উদ্যোগ, ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

#

রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

#

এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

Link copied