সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের কিডনি দান, দরকার মানবিক সহায়তা

Megna Tv

১৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা জেলা প্রতিনিধি

সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।

পলিনের বাবা মৃত ফরিদুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। এরপর থেকেই পরিবারের পুরো দায়িত্ব এসে পড়ে বড় ছেলে পলিনের কাঁধে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় তিনি। নিজের কষ্ট ভুলে পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন নিজেকেই বাঁচাতে লড়তে হচ্ছে।

দুই বছরের ছোট্ট এক মেয়েকে নিয়ে পলিনের সংসার। বাবাকে ঘিরেই শিশুটির ছোট্ট পৃথিবী। কিন্তু সেই বাবাই আজ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন

এদিকে ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা কোহিনূর আক্তার। মায়ের চোখে এখন একটাই স্বপ্ন, যেভাবেই হোক ছেলেকে সুস্থ করে ঘরে ফিরিয়ে আনা।

কিন্তু অপারেশন, ওষুধ ও পরবর্তী চিকিৎসা মিলিয়ে প্রায় ১৮ লাখ টাকা প্রয়োজন, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে

আগামী ২০ আগস্ট সম্ভাব্য অপারেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে উৎকণ্ঠা।

মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন পরিবারটির স্বজনরা। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা পেলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন পলিন।

পলিনের প্রয়োজনীয় তথ্য জানা ও তাকে সহযোগিতার জন্য বিকাশ ও নগদ নম্বর দেয়া হয়েছে ০১৮১২-৪৬৪৯৫৫।

আজ মা তার ছেলেকে বাঁচাতে নেমেছেন এক যুদ্ধে। সে যুদ্ধে জয়ী হতে প্রয়োজন আপনাদের সহযোগীতা আপনাদের পরামর্শ।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যে কারণে খুন করতেন ‘সাইকো’ সম্রাট, পুলিশ জানালো লোমহর্ষক তথ্য

#

শিক্ষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার, চাওয়া হবে ৩৫ দিনের রিমান্ড

#

পচছে মজুত করা পেঁয়াজ, সস্তায় বিক্রি

#

জিয়াউর রহমানের আদর্শে শিক্ষার্থী বান্ধব রাজনীতির আহ্বান- নাজমুল ইসলাম জিকু

#

আজ থেকে খুলছে আশুলিয়ার বন্ধ পোশাক কারখানা

#

আবু সাঈদ হত্যা

#

গাঁজা-অস্ত্র নিয়ে কারাগারে ঢুকছিল সিটি করপোরেশনের ট্রাক

#

কুমিল্লায় হিন্দুর সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

#

সরিয়ে নেয়া হলো উপবন এক্সপ্রেসের বিকল ইঞ্জিন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

#

ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied