সরিয়ে নেয়া হলো উপবন এক্সপ্রেসের বিকল ইঞ্জিন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

Megna Tv

১৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সরিয়ে নেয়া হলো উপবন এক্সপ্রেসের বিকল ইঞ্জিন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের আউটার স্টেশন এলাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নেয়া হয়েছে। এতে প্রায় তিন ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শমশেরনগরের মাঝামাঝি স্থানে (আউটার সিগন্যালে) আটকে যায়। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল।

তবে ট্রেন লাইন চালু করতে কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিন সরানো হয়েছে। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার এএসএম সাগর জানান, উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে আনুমানিক সোয়া সাতটার দিকে কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে আসলে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এতে বিকল হয়ে আটকে যায়।

 
তবে দ্রুততার সঙ্গে কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সিলেট থেকে নিয়ে আসা হয় জানিয়ে তিনি আরও বলেন, এ ইঞ্জিন দিয়ে বিকল উপবন ট্রেনের ইঞ্জিন সরিয়ে রেল লাইন স্বাভাবিক করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied