কিশোরগঞ্জ আদালতে বিএনপি নেতা চাঁদ শ্যেন অ্যারেস্ট

Megna Tv

২৮ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে সোমবার কিশোরগঞ্জের আদালতে হাজির করা হয়।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে শ্যেন অ্যারেস্ট দেখিয়েছেন কিশোরগঞ্জের আদালত। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলত-৫-এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে শ্যেন অ্যারেস্ট দেখানো হয়।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ কারাগারের উদ্দেশে রাজশাহী কারাগার থেকে তাকে নিয়ে রওনা করা হয়। সন্ধ্যায় কিশোরগঞ্জ কারাগারে পৌঁছান তিনি।

এ সময় আদালতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের নেতৃত্বে বিএনপির দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতারা আবু সাঈদ চাঁদকে দেখতে আদালত প্রাঙ্গণে ভিড় করেন।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর আইনজীবী দ্রুত বিচার আদালতের এপিপি আতিকুল হক বুলবুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মামলায় আজ কিশোরগঞ্জ আদালতে চাঁদকে তোলার তারিখ ধার্য ছিল। তাই তাকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

জেলা বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি মো. জালাল উদ্দিন বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) সদর কোর্টে আবু সাঈদ চাঁদের মামলার শুনানি হবে। আমরা জামিন আবেদন করব। আশা করি, আইন অনুযায়ী তাকে জামিন দেওয়া হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী একটি ঘটনায় একটার বেশি মামলা হতে পারে না। কিন্তু তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একই ঘটনায় ২৬টি মামলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হাইকোর্টের রোলিং আছে এক ব্যক্তিকে একাধিক মামলায় এক বিষয়ে গ্রেপ্তার দেখানো যায় না। কিন্তু এখন এটা মানা হচ্ছে না। প্রত্যেক জায়গাতেই নেওয়া হচ্ছে, রিমান্ড চাওয়া হচ্ছে। বয়স্ক ও অসুস্থ মানুষ তিনি। ওনার একটি কিডনি ড্যামেজ। তার পরেও তাকে কোনো ধরনের আইনি সুযোগ দেওয়া হচ্ছে না।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied