গাঁজা-অস্ত্র নিয়ে কারাগারে ঢুকছিল সিটি করপোরেশনের ট্রাক

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দেশীয় অস্ত্র গাঁজা নিয়ে প্রবেশের সময় গাজীপুর সিটি করপোরেশনের ট্রাক চালকসহ দুজনকে আটক করেছে করেছে কারারক্ষীরা।

শুক্রবার তাদের আটক করা হয়। এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন। আজ শনিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

আটকরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার ট্রাকচালক মো. আবু নাঈম (২৮) একই থানার শান্তি পল্লী এলাকার চালকের সহকারী মো. আশরাফ (৩০)

কেএম আশরাফ উদ্দিন বলেন, শুক্রবার ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের একটি ড্রাম ট্রাক। সময় কারারক্ষীরা ট্রাক তল্লাশি করে ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে প্যাঁচানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা, ২টি দা, ১টি চাকু এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করে। পরে পুলিশে খবর দেওয়া হলে তাদের আটক করে কোনাবাড়ি থানায় আনা হয়। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied