মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার

Megna Tv

২ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান। ছবি : সংগৃহীত

মিয়ানমার সীমান্ত থেকে ছুটে আসা গুলিতে আহত টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এদিকে তার মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চার সদস্যের মেডিকেল বোর্ড এ সিদ্ধান্ত নেয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি কালবেলাকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে হুজাইফার চিকিৎসার বিষয়ে চার সদস্যের মেডিকেল বোর্ড বসেছে। মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আইসিইউ অ্যাম্বুলেন্সে করে সেখানে পাঠানো হবে। মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।

হুজাইফা কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের সন্তান। রোববার (১১ জানুয়ারি) সকালে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে রাতে অস্ত্রোপচার করা হলেও গুলি বের করা যায়নি। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকদিন ধরে বিমান হামলা, ড্রোন আক্রমণ, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছে না। মংডু টাউনশিপের আশপাশে সরকারি জান্তা বাহিনী আরাকান আর্মির (এএ) অবস্থান লক্ষ্য করে আক্রমণ জোরদার করেছে।

একই সময়ে, স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র গোষ্ঠী। এ কারণে সীমান্তবর্তী পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ওপারের বিস্ফোরণে বাংলাদেশের সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলো কেঁপে উঠছে। সংঘর্ষ ও গোলার আওয়াজে লোকজনের ঘরবাড়ি, চিংড়িঘের ও নাফ নদ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ সোমবার জানান, শনিবার রাতে গোলাগুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত ছিল। আমরা সবাই ঘরের ভেতরে থাকতাম। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় আমি ঘর থেকে বের হই। কিছুক্ষণ পর আমার ভাতিজিও খেলা করতে বের হয়। সে যখন সড়কের কাছে চলে আসে, ঠিক তখনই সীমান্তের ওপার থেকে আবার গোলাগুলি শুরু হয়। এক গুলি তার মুখের পাশ দিয়ে ঢুকে মাথায় লাগে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

Link copied