শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস নিয়ে নতুন নির্দেশনা

Megna Tv

১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদুল আজহার উৎসব ভাতার বিল সাবমিটের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন আজ বুধবার (১৩ মে) এ নির্দেশনার কথা জানিয়েছেন।

ইএমআইএস সেলের এ প্রোগ্রামার বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধানদের আগামী ১৩ মের মধ্যে ইএমআইএস সিস্টেমে ঈদ বোনাসের বিল সাবমিট করতে হবে। আর মে মাসের বেতন সাবমিট শুরু হবে বৃহস্পতিবার (১৪ মে) থেকে। আজই এসংক্রান্ত চিঠি জারি করা হবে।’

মাউশি জানায়, প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে আলাদা আলাদাভাবে বিল দাখিল করবেন। যদি কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করেন বা পদত্যাগ করেন, তবে বিধি মোতাবেক তাদের প্রাপ্য অংশ নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা পাঠান। অনলাইনে বিল দাখিলের পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন-ভাতা ও বোনাস ছাড়ের ব্যবস্থা করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

#

এসএসসিতে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ১ লাখ ৬ হাজার ৯ জন পেল জিপিএ–৫

#

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

#

জবি শিক্ষার্থীদের বাস সংস্কারে স্বস্তি, উদ্যোগ কুসিক প্রশাসকের

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

Link copied