রাবিতে আবাসিকতা প্রদানে তদবির শৃঙ্খলাভঙ্গ বলে বিবেচিত হবে

Megna Tv

১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলগুলোতে আবাসিকতা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার তদবির বা চাপ শৃঙ্খলাভঙ্গের প্রয়াস বলে বিবেচিত হবে। এছাড়া, কোনো হলে তথাকথিত পলিটিক্যাল ব্লক বা অন্য কোনো অননুমোদিত ব্লক, রুম ইত্যাদি থাকবে না।

আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সঙ্গে প্রাধ্যক্ষগণের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক হলসমূহ সুষ্ঠুভাবে পরিচালনাসহ সিট বরাদ্দ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়। গৃহীত সিদ্ধান্তগুলো হলো- হলসমূহে আবাসিকতা প্রদান সিট বরাদ্দ সংক্রান্ত খসড়া নীতিমালা আলোচনা যাছাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয় এবং আগামী ১৭ সেপ্টেম্বর থেকে হলসমূহে বিজ্ঞপ্তির মাধ্যমে আবাসিকতা প্রদান সিট বরাদ্দের জন্য আবেদন গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

 আবাসিকতা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার তদবির বা চাপ ইত্যাদি সরাসরি শৃঙ্খলাভঙ্গের প্রয়াস বলে বিবেচিত হবে। কোনো হলে তথাকথিতপলিটিক্যাল ব্লকবা অন্য কোনো অননুমোদিত ব্লক, রুম ইত্যাদি থাকবে না।

সভায় অন্যদের মধ্যে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা . আমিরুল ইসলাম জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১০ ১২ সেপ্টেম্বর রাবির আবাসিক হলসমূহে শৃঙ্খলা বজায় রাখা আবাসিকতা প্রদান সংক্রান্ত বিষয়ে উপাচার্যের সঙ্গে প্রাধ্যক্ষবৃন্দের দুইটি সভা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজকের এই সভা অনুষ্ঠিত হয়।


#NP\MA24

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

#

এসএসসিতে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ১ লাখ ৬ হাজার ৯ জন পেল জিপিএ–৫

#

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

#

জবি শিক্ষার্থীদের বাস সংস্কারে স্বস্তি, উদ্যোগ কুসিক প্রশাসকের

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

Link copied