ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়া শুরু হবে: ঢাবি ভিসি

Megna Tv

৪ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগৃহিত ছবি

এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে, এমন কথা সঠিক নয় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, এক সপ্তাহের মধ্যে প্রশাসনিক টিম সক্রিয় করে ক্রমান্বয়ে হল ও বিভাগগুলোর কার্যক্রম শুরু হবে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, চলতি সপ্তাহে ক্লাস শুরু হবে বা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে কথাটা সঠিক নয়। আমরা এই সপ্তাহের মধ্যে আমাদের টিমকে সক্রিয় করার চেষ্টা করব- যেন প্রথমে হল ও পরে বিভাগগুলোর কার্যক্রম দ্রুত শুরু করা যায়।

তিনি বলেন, আমি দেখলাম সব জায়গায় বলা হচ্ছে এক সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করা হবে। কিন্তু এটা একটু ভুলভাবে প্রকাশিত হচ্ছে। আমি বলতে চেয়েছি, আমাদের টিমকে এক সপ্তাহের মধ্যে আমরা সক্রিয় করতে চাইছি। দুজন প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও অন্যান্যরা তাদের কাজ বুঝে নেবেন। পরে প্রথম ধাপে হলের কার্যক্রম শুরু করে পরে বিভাগের কার্যক্রম শুরু করতে হবে। এই কার্যক্রম আজ বিকাল থেকেই শুরু হবে। 

প্রসঙ্গত, এর আগে গত ২৭ আগস্ট বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়  'এক সপ্তাহের মধ্যে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম' শীর্ষক বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়। তখন শিক্ষার্থীদের মনে ধারণা আসে, এক সপ্তাহের মধ্যেই হয়তো একাডেমিক কার্যক্রম শুরু হবে। কিন্তু সেই বিষয় নাকচ করলেন উপাচার্য।


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

#

এসএসসিতে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ১ লাখ ৬ হাজার ৯ জন পেল জিপিএ–৫

#

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

#

জবি শিক্ষার্থীদের বাস সংস্কারে স্বস্তি, উদ্যোগ কুসিক প্রশাসকের

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

Link copied