স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

Megna Tv

৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। লটারির আয়োজন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মঙ্গলবার প্রকাশিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

লটারির ফল জানার পদ্ধতি

ডিজিটাল লটারি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফল জানতে পারবেন। মাউশি জানিয়েছে, নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে ফল ডাউনলোড করা যাবে। এ ছাড়া মাউশির ফেসবুক পেজে লটারির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

ফলাফল ডাউনলোড করার পর প্রতিষ্ঠানপ্রধানরা তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির কাছে ই-মেইলে পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন। এরপর ভর্তি কমিটি সভা করে নিয়ম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।

এই বছর শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গিয়ে ফল জানতে হবে না। ঘরে বসেই অনলাইনে দ্রুত ফলাফল জানা যাবে।

আবেদন ও লটারি সংক্রান্ত তথ্য

অনলাইনে আবেদন চলেছে ২১ নভেম্বর থেকে। আবেদন করার শেষ সময় ছিল ৫ ডিসেম্বর বিকেল ৫টা।
লটারি অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবেন।

মাউশি জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪,০৪৮টি সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি ও বেসরকারি স্কুলের সংখ্যা: ৩ হাজার ৩৬০টি

গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন আবেদন করেছিলেন। তারা পছন্দক্রম দিয়েছিলেন ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি।

বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে ৯৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তারা পছন্দক্রম দিয়েছিলেন ১ লাখ ৮০ হাজার ৮৬২টি। 


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

#

এসএসসিতে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ১ লাখ ৬ হাজার ৯ জন পেল জিপিএ–৫

#

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

#

জবি শিক্ষার্থীদের বাস সংস্কারে স্বস্তি, উদ্যোগ কুসিক প্রশাসকের

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

Link copied