অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর দায়িত্ব পালন করবে ইউজিসি চেয়ারম্যানের

Megna Tv

২৫ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
ড. মুহাম্মদ আলমগীর : সংগৃহিত ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন কমিশনের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

মঙ্গলবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়েছে, চেয়ারম্যানের শূন্য পদে পরবর্তী চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও অব্যাহত রাখার স্বার্থে প্রশাসনিক প্রয়োজনে কমিশনের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। নিয়মিত চেয়ারম্যান নিয়োগের সঙ্গে সঙ্গেই এ আদেশ বাতিল বলে গণ্য হবে।

সরকারের পটপরিবর্তনের পর গত ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন প্রফেসর কাজী শহীদুল্লাহ। গত ২০২৩ সালের ২৮ মে থেকে তিনি ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এসেছেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ২০১৯-এর ১৬ জুন প্রথম মেয়াদে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত ২ মেয়াদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক ড. আলমগীর ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ও ১৯৮৯ সালে এমএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের সাগা ইউনিভার্সিটি থেকে ১৯৯৬ সালে পিএইচডি এবং ১৯৯৮ সালে পোস্ট ডক্টরাল গবেষণা শেষ করেন।

১৯৮৬ সালে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, খুলনার (বর্তমান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সিভিল বিভাগের প্রভাষক পদে যোগদান করেন এবং ২০০২ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি বিভিন্ন মেয়াদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং ২০০৭-০৯ মেয়াদে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাঙ্কিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় অধ্যাপক ড. আলমগীর সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কুয়েটে প্রথম, বাংলাদেশে ৬ষ্ঠ আর সংশ্লিষ্ট বিষয়ে এশিয়ার বিজ্ঞানীদের মধ্যে ৭০৮তম স্থান লাভ করেন। এ ছাড়া ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ক্যাটাগরিতে তিনি ৪র্থ এবং বাংলাদেশে ১০০তম স্থান অর্জন করেন। 


#NP/RR24

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের কিডনি দান, দরকার মানবিক সহায়তা

#

হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে” উপন্যাস নিয়ে সাহিত্য আড্ডা

#

শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস নিয়ে নতুন নির্দেশনা

#

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

#

পদত্যাগ করলেন শেহরীন মোনামি

#

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

#

শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থাকে আরও নিরাপদ করতে সরকারের উদ্যোগ, ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

#

রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

#

এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

Link copied