সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল (মঙ্গলবার) সরকারি ছুটি থাকছে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫-১৬ এপ্রিল) ছুটি ম্যানেজেই পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ মিলবে।
অন্যদিকে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ অবস্থায় দুদিন ম্যানেজেই (১৫-১৬ এপ্রিল) তিন জেলার সরকারি চাকরিজীবীরা টানা ছয়দিন ছুটি কাটাতে পারবেন।
এর আগে দেশের সরকারি সব প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ছুটি ছিল। রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে এ দীর্ঘ ছুটি ছিল। ছুটি শেষে ২৭ মার্চ থেকে ক্লাস শুরু হয়।