‘খুলনায় আপনার মতো পুলিশ কমিশনার চাই না’, বললেন শিক্ষার্থীরা

Megna Tv

১৩ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
সংগৃহীত ছবি

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোজাম্মেল হকের পদত্যাগ দাবি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সঙ্গে আওয়ামী লীগের পরিণতি দেখে বিএনপি নেতাদের শিক্ষা নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

পুলিশ যখন আন্দোলনকারীদের আটক করে নিয়ে গেছে তখন আওয়ামী লীগের অনেক নেতা আশপাশ দিয়ে ঘুরেছেন উল্লেখ করে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেনি পুলিশ। আমরা আপনার মতো পুলিশ কমিশনার এই খুলনায় চাই না। আমরা আপনার পদত্যাগ চাই। শুধু আপনি নন, ওই দিন যেসব প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তাদের সবাইকে বদলি করতে হবে।’

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে কেএমপি সদর দপ্তরে স্থানীয় রাজনীতিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।

শিক্ষার্থীরা পুলিশ কমিশনারকে উদ্দেশ করে বলেন, ‘১৬ বছর ধরে জনগণকে একত্র করে বিএনপি আন্দোলন করতে পারেনি। আমরা যখন অরাজনৈতিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করেছি তখন জনগণও আমাদের সঙ্গে আসছে। আমরা আপনাদের (পুলিশের) আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের পা চাটা রূপ দেখেছি। আমরা যখন অরাজনৈতিকভাবে দেশটি সংস্কার করছি, আপনারা তখন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিয়ে এখানে কী সভা করছেন?’

তারা আরও বলেন, ‘আপনার প্রশাসন লেজুড়বৃত্তিক প্রশাসন। এ প্রশাসন যদি ভবিষ্যতে থাকে, আমরা আশঙ্কা করছি সাধারণ ছাত্রসমাজ একই ঘটনার সম্মুখীন হব। শহিদের রক্ত এখনো শুকাতে পারেনি আর একটি দল এরই মধ্যে সমাবেশ শুরু করে দিয়েছে। আপনারা তাদের সঙ্গে বসেন।’

সভায় পুলিশ কমিশনারের এক পাশে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম (মনা), অন্য পাশে সদস্যসচিব শফিকুল আলম (তুহিন)সহ বিএনপি ও জামায়াতের নেতারা বসেছিলেন। এটা নিয়ে পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ ঝাড়েন শিক্ষার্থীরা।

খুবি শিক্ষার্থী জহুরুল তানভীর বলেন, ‘আপনারা এত দিন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। এখন আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে বসে আমাদের সঙ্গে সভা করার জন্য ডেকেছেন। আপনাদের চাটুকারিতা কমেনি। আমরা চাটুকার পুলিশ কর্মকর্তাদের বদলি চাই। আপনারা নিজ বিভাগের মধ্যে সংস্কার করেন। চাটুকারিতা বাদ দেন।’

বিএনপি নেতাদের উদ্দেশে খুবি শিক্ষার্থীরা বলেন, ‘শহরে যত অরাজকতা হচ্ছে, এর সঙ্গে আপনাদের নাম আসছে। আওয়ামী লীগের পরিণতি দেখে আপনারা শিক্ষা নিচ্ছেন না কেন? আপনারা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন, তাহলে ভবিষ্যতে আপনাদেরই ক্ষতি হবে।’

শিক্ষার্থীদের এসব কথার জবাবে নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম বলেন, ‘সাম্প্রতিক যেসব সহিংসতা ঘটেছে, এতে যদি বিএনপির কোনো কর্মী জড়িত থাকে, তাহলে তাদের বিচার করা হবে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের অবসর জনিত বিদায় সংবর্ধনা

#

নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাব:গণশিক্ষা উপদেষ্টা

#

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগ পেলেন যারা

#

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে কাঁদলেন ড. ইউনূস

#

কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি: শিক্ষামন্ত্রী

#

জামালপুর কারাগারের বিদ্রোহ নিয়ন্ত্রণে, ৬ বন্দি নিহত

#

বর্ষবরণে বর্ণাঢ্য সাজে সেজেছে চারুকলা

#

পরীক্ষায় প্রকাশ্যে বই খুলে উত্তরপত্রে লেখার ভিডিও ভাইরাল

#

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা।

#

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর দায়িত্ব পালন করবে ইউজিসি চেয়ারম্যানের

সর্বশেষ

#

সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের কিডনি দান, দরকার মানবিক সহায়তা

#

হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে” উপন্যাস নিয়ে সাহিত্য আড্ডা

#

শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস নিয়ে নতুন নির্দেশনা

#

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

#

পদত্যাগ করলেন শেহরীন মোনামি

#

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

#

শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থাকে আরও নিরাপদ করতে সরকারের উদ্যোগ, ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

#

রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

#

এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

Link copied