এমপিওভুক্ত শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য

Megna Tv

৭ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগৃহীত ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন এখনও পাঠানো শুরু হয়নি। আইবাস সফটওয়্যারে কাজ শেষ না হওয়ায় টাকা পেতে দেরি হচ্ছে। আগামী বৃহস্পতিবার নাগাদ বেতনের টাকা পাঠানো শুরু হতে পারে।

মঙ্গলবার (৭ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ইএমআইএস সেলের এক দায়িত্বশীল/কার্যব্যক্তি এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, গত বুধবারে আমরা আইবাসে পাঠিয়েছিলাম ব্যাংকে পাঠানোর জন্য এবং মন্ত্রণালয়ও একই দিনে পাঠিয়েছিলো। মন্ত্রণালয় গতকাল সকালে জিও দিয়েছে। এই জিও জারির পরপরই ব্যাংক টাকা পাঠানো শুরু করে কিন্তু আইবাস সেই বুধবার থেকে কাজ শেষ করেনি, সেজন্য শিক্ষকদের টাকা পেতে দেরি হচ্ছে। 
গত ৫ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১৭ হাজার ২৩৭টি স্কুলের ৩ লাখ ৩ হাজার ৮৮৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। আর দুই হাজার ৬১৯টি কলেজের ৮৭ হাজার ৯৮২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। জানা গেছে, পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাবে রোববার অনুমোদন দেয় মন্ত্রণালয়। আইবাসে বেতনের তথ্য যাওয়ার পর এটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে।

সূত্র জানায়, এই ধাপে স্কুল ও কলেজ মিলিয়ে মোট ৩ লাখ ৯১ হাজার ৮৭০ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা পাঠানো হয়েছে।

গত ৩১ মার্চ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২৮ মার্চের মধ্যে শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর জন্য বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছিলো।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

#

এসএসসিতে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ১ লাখ ৬ হাজার ৯ জন পেল জিপিএ–৫

#

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

#

জবি শিক্ষার্থীদের বাস সংস্কারে স্বস্তি, উদ্যোগ কুসিক প্রশাসকের

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

#

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

Link copied