কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের অবসর জনিত বিদায় সংবর্ধনা
২১ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬
শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের অবসর জনিত বিদায় সংবর্ধনা
সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শংকুচাইল ডিগ্রি কলেজ হল রুমেএই সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলে ফুলে সিক্ত হয়ে সম্মাননা স্মারক দিয়ে বিদায় দিলেন কর্মরত শিক্ষকরা।
দির্ঘদিন মানুষ গড়ার কারিগর হিসেবে কর্মরত ছিলেন শিক্ষকরা । স্রোতের ধারায় বিদায় নিতে হচ্ছে এই মহান গুনী জনদের। বুড়িচং উপজেলার শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের বিদায়ী অনুষ্ঠান আয়োজন করেন শিক্ষক ও শিক্ষাথীরা।
বিদায়ীকৃত শিক্ষকগনরা ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এ জেড এম আফজাল জুয়েল, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জামসেদ হোসেন সরকার, কৃষিশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মহসীন রেজানুর মজুমদার, হিসাব বিজ্ঞান সহকারী অধ্যাপক মরহুম মোঃ রমিজুল ইসলাম, অফিস সহায়ক মোসলেম খাঁন।
বিদায়ী শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন আমরা বেশ কয়েক বছর এখানে পাঠদান করিয়ে আসছি, আজকে আমাদের বিদায় নেবার পালা, সরকারী নিয়ম অনুযায়ী আমাদের অবসরে যেতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে ছেড়ে যাওয়া কত যে কঠিন তা বলে বুঝাতে পারবো না।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ ছাদেক ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মু.সহিদুল ইসলাম, জামাল উদ্দিন ও জসিম উদ্দিন। অধ্যাপক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গোলাম মহিউদ্দিন ও মঈনুদ্দিন চৌধুরীসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
উপস্থিত শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, আমরা আমাদের সহকমীদের চলে যাওয়াটা মেনে নিতে পারছি না,আমরা সবাই মিলেমিশে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি, মানুষ কর্মের মাধ্যমে অনেকদিন বেঁচে থাকে,বিদায়ী শিক্ষকরা আমাদের কাজে কর্মে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক ও মরহুম মোঃ রমিজুল ইসলামের জন্য বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।