আ. লীগের সময়ে শিক্ষায় কোনো ভিশন ছিল না: ববি হাজ্জাজ

Megna Tv

১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) সময় শিক্ষার কোনো উন্নতি হয়নি। ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কোনো ভিশন ছিল না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় ভিশন নিয়ে কাজ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।

আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, দেশে এইএসসি পাশ করার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারি দিতে হয়। আমাদের টার্গেট খুব অল্প। ৬৫ শতাংশ যেন ভালো করে বাংলা বলতে পারে।

লাখ লাখ টাকা খরচে বানানো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারিকুলাম, ক্লাসরুম আর কনটেনসেন্সি ঠিক রাখার কথাও বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, সঠিক শিক্ষক যেন ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। প্রধান শিক্ষকদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied