ঢাবির উপাচার্যের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

Megna Tv

১৯ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। মঙ্গলবারের (৩১ মার্চ) এই সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব নীতি, আবাসন ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাতে ডাকসু নেতারা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা আরো স্বচ্ছ ও কার্যকর করতে সিট বরাদ্দের নীতি প্রণয়ন এবং সম্পূর্ণ প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে রিএড গ্রহণকারী বা অনিয়মিত শিক্ষার্থীদের হলে সিট প্রদানে সীমাবদ্ধতা আর নিয়মিত শিক্ষার্থীদের জন্য আবাসন নিশ্চিত করার বিষয়টি আলোচনায় স্থান পায়। সংশ্লিষ্ট দফতর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন উপাচার্য।

এছাড়া ছাত্রীদের হলে সিট সংকট এবং বৃত্তি প্রদান সংক্রান্ত জটিলতা দূর করার জন্য দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় মসজিদের আপদকালীন সংস্কার, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা এবং টিএসসিসহ অন্যান্য স্থানে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়।

ডাকসু নেতারা কেন্দ্রীয় খেলার মাঠের সংস্কার, শিক্ষক মূল্যায়ন পদ্ধতির দ্রুত বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের ২৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ও চীনের সহযোগিতায় হল নির্মাণের অগ্রগতি সম্পর্কেও উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া ছাত্রী হলসমূহে অ্যাক্সেস কন্ট্রোল গেট স্থাপনে সৃষ্ট প্রশাসনিক জটিলতা, শহীদ ওসমান হাদির কবর সংরক্ষণ, নামফলক স্থাপন ও সৌন্দর্যবর্ধন, ই-মেইল ভেরিফিকেশন সংক্রান্ত অন্যায্য ফি বাতিল, হল কেন্দ্রিক ক্যান্টিন নির্মাণ ও ডে-কেয়ার সেন্টার নির্মাণের অগ্রগতি বিষয়েও আলোচনা হয়।

উপাচার্য শিক্ষার্থীদের মতামত শোনার জন্য দুই ধাপে মতবিনিময় সভা আয়োজনের পরামর্শ দেন। প্রথম ধাপে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এবং দ্বিতীয় ধাপে হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের প্রত্যাশা ও অভিমতগুলো সরাসরি শোনা যাবে।

সাক্ষাতে ডাকসু নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীবান্ধব নীতি বাস্তবায়ন ও শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন। উপাচার্যও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. আব্দুল্লাহ আল-মামুন এবং অ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ সাক্ষাৎ সভায় যুক্ত হন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের কিডনি দান, দরকার মানবিক সহায়তা

#

হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে” উপন্যাস নিয়ে সাহিত্য আড্ডা

#

শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস নিয়ে নতুন নির্দেশনা

#

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

#

পদত্যাগ করলেন শেহরীন মোনামি

#

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

#

শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থাকে আরও নিরাপদ করতে সরকারের উদ্যোগ, ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

#

রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

#

এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

Link copied