জবি থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ

Megna Tv

৪ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
জবি উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্যসহ সব প্রশাসনিক পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘মানি না মানব না, অতিথি পাখি মানব না,’ জবি থেকে ভিসি চাই, দিতে হবে, দিতে হবে’, ‘ভাড়াটে ভিসি আর নয়, জবি থেকে ভিসি চাই’- এই  স্লোগান দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিভাবক জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে। অতিথি পাখির মতো বিভিন্ন জায়গা থেকে আসে, আবার চলে যায়। অন্য বিশ্ববিদ্যালয় থেকে একজন উপাচার্য এলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরিচিত হতে তার দুই বছর পার হয়ে যায়। কোনো অতিথি পাখি ভিসি আসলে, ক্যাম্পাস বুঝতে তার বছরখানিক লেগে যায়। সেই ভিসি এক বছর দুই বছর কাটিযে দিবে, এই দুই বছর কি আমরা ঘাস খাব? যেসব শিক্ষক বিপ্লবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, সেসব শিক্ষকই আমাদের অভিভাবক হতে পারবে।

নতুন ক্যাম্পাসের দুর্নীতির বিষয়ে নূর নবী বলেন, নতুন ক্যাম্পাসের ১ হাজার ৮শ কোটি টাকা বরাদ্দের হিসাব আমাদের কাছে দিতে হবে। জবির সাবেক ভিসি নতুন ক্যাম্পাসে ৫০০ কোটি টাকা দুর্নীতি করেছেন, সেই টাকার হিসাব তাকে দিতে হবে। আমরা এখন জেগে উঠেছি। কোনো দুর্নীতিবাজের ঠিকানা জগন্নাথে হবে না। কিছু বামপন্থি সংগঠনের চিহ্নিত নেতাকর্মী আন্দোলনে বিভাজনের চেষ্টা করছে অভিযোগ করে নূর নবী বলেন, কিছু সক্রিয় বামপন্থি সংগঠনের নেতাকর্মী ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বিভাজন সৃষ্টি করার জন্য বিবৃতি দিচ্ছে। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করা পিএইচডি আপা খ্যাত ড. সাদেকা হালিমাকে ভিসি হিসেবে রাখতে চাচ্ছে। তারা লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চালু করতে চাচ্ছে। আমরা তাদের সে দুরভিসন্ধি বাস্তবায়ন হতে দেব না।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫-২০২৪ সাল পযন্ত দীর্ঘ ২০ বছরে হাজার হাজার শিক্ষার্থী বের হয়েছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো দীর্ঘদিন কর্মরত কোনো শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দিতে পারেনি। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই জগন্নাথ শিক্ষকদের মধ্যে থেকে ভিসি চাই। যদি এই জগন্নাথের শিক্ষকদের মধ্যে থেকে ভিসি নিয়োগ না হয়, আমরা আবার বুকের তাজা রক্ত দিয়ে মাঠে নামব।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা।

#

শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থাকে আরও নিরাপদ করতে সরকারের উদ্যোগ, ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

#

ঢাকা থেকে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ করল আন্দোলনকারীরা

#

নোয়াখালী বেগমগঞ্জে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

#

প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

#

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী

#

কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের অবসর জনিত বিদায় সংবর্ধনা

#

মন্ত্রণালয় যা জানাল এইচএসসির ফলাফল নিয়ে

#

মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

#

শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, জানাল মাউশি

সর্বশেষ

#

সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের কিডনি দান, দরকার মানবিক সহায়তা

#

হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে” উপন্যাস নিয়ে সাহিত্য আড্ডা

#

শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস নিয়ে নতুন নির্দেশনা

#

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

#

পদত্যাগ করলেন শেহরীন মোনামি

#

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

#

শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থাকে আরও নিরাপদ করতে সরকারের উদ্যোগ, ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

#

রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

#

এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

Link copied