কুবিতে ঝোলানো হলো উপাচার্যের কুশপুত্তলিকা

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রধান ফটক ও গোল চত্বরে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের কুশপুত্তলিকা টাঙিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।

শুক্রবার (১০মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে শিক্ষক সমিতি এ কুশপুত্তলিকা স্থাপন করে।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী আনিছুল ইসলাম বলেন, বিশ্বে বিভিন্ন ধরনের প্রতিবাদ হয়ে থাকে। শিক্ষক সমিতিও তাদের ভাষায় প্রতিবাদ জানিয়েছে।

শিক্ষক সমিতির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, এ উপাচার্য আসার পর থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি একটা আমদানিকৃত পচা মাল। একজন উপাচার্য হয়ে তিনি মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আজকে সর্বশেষ ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে ডাস্টবিনের ওপর তার কুশপুত্তলিকা স্থাপন করেছি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমরা শিক্ষকদের সমস্যা নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সর্বশেষ গত ২৮ এপ্রিল শিক্ষকদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা হয়েছে। এ নিয়েও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আজকে তিনি ক্যাম্পাসে না এসেও গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্মানি গ্রহণ করছেন। এর প্রতিবাদে আমরা তার কুশপুত্তলিকা স্থাপন করেছি।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নেত্রকোনা ডায়াবেটিস সমিতি এর নতুন এডহক কমিটি গঠন

#

হাত-পা বেঁধে চারতলা ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যা

#

আসিফ মাহমুদকে নিয়ে এমপি হাসনাতের পোস্ট

#

লিটনের বাহারি লাইট এখন রাসিকের বোঝা, বিদ্যুৎ বিল বকেয়া ৪২ কোটি টাকা

#

রাজশাহীতে ১৪ জন সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতাদের মামলা

#

ইলিশ রক্ষার অভিযানে মৎস্য কর্মকর্তার মাথা ফাটালেন জেলেরা

#

দেবিদ্বারের ধামতীতে নানা পন্থায় ইউপি চেয়ারম্যানের বসতজমি দখলের চেষ্টার অভিযোগ

#

হাদি হত্যার আসামিদের সঙ্গে সাক্ষাতে ‘কনস্যুলার অ্যাক্সেস’ চাইল বাংলাদেশ

#

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি এনামুল , সম্পাদক পরান

#

স্কুল পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, ২ শিক্ষকসহ আহত ৮

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied