শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে কাঁদলেন ড. ইউনূস

Megna Tv

৮ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
মতবিনিময়ে কাঁদলেন ড. ইউনূস

বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট। জুলাইয়ের শুরু থেকে চলা এই আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই মাসের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তিতে আন্দোলনের সংগঠক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় হতাহতদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি, কাঁদতেও দেখা যায় তাকে।

রবিবার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সরকারি কার্যালয় শাপলায় বেলা ১১টা থেকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। যা চলে দুপুর দেড়টা পর্যন্ত।

সভায় বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠনক ও উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কয়েকজন উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেখছি আর ভাবছি— কী একটা স্বপ্ন আমাদের সবার সামনে, তোমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসেছো। প্রথমেই যারা শহীদ হয়েছে, তাদের স্মরণ করি। যারা শহীদ হয়েছে, তারা চলে গেছে। তোমাদের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম— তোমরাও শহীদ হয়ে যেতে পারতে। আজ যারা আমাদের সঙ্গে বসতে পারতো, সেই সুযোগ তাদের দেওয়া হয়নি।

আমরা এপাড়ের আর ওপাড়ের মানুষ হয়ে গেছি। দুর্ঘটনাচক্রে, নিশ্চিতভাবে বলার উপায় ছিল না— তুমি এখানে থাকবে, তুমি ওখানে থাকবে। কেউ হয়তো এক ঘণ্টা আগে রওনা হয়েছে, কেউ হয়তো এক ঘণ্টা পরে রওনা হওয়ায়...। আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, যখন হাসপাতালে তাদের দেখার জন্য যাই, তাকাতে কষ্ট হয়। একটা ছেলে, একটা মেয়ে এইরকমভাবে কীভাবে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। এই দিকে পা চলে গেছে, ওইদিকে...’ এ কথা বলতে বলতে কেঁদে ফেলেন ড. ইউনূস।

সভায় উপস্থিত ছিলেন- আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

লাকসামে আবুল কালাম কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

#

বিশ্ব মানবাধিকার কমিশন দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

জনপ্রশাসনের এপিডি উইংয়ে নতুন প্রধান হলেন আকনুর

#

ঢাকাসহ যেসব জায়গায় বৃষ্টি হতে পারে আজ

#

‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

#

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ

#

নির্বাচনের বিকল্প নেই

#

১২৯ ক্রীড়াবিদ মাসে ১ লাখ টাকা করে পাবেন, ভাতা কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

#

কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ-০২ এর ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

#

কুমিল্লায় সড়ক পাকা করণের দাবীতে মানববন্ধন

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied