কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা।

Megna Tv

২৩ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে আগামী ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী বই মেলার উদ্বোধন হবে আগামীকাল। কুমিল্লা টাউন হল ময়দানে মেলাটি চলবে প্রতিদিন সাড়ে ৩ টা থেকে রাত আটটা পর্যন্ত। 
বৃহস্পতিবার সকালে এক সংবাদ এর মাধ্যমে সেটি জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন জ্ঞান ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতি তো করবেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। এছাড়াও অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় অতিথিগণ উপস্থিত থাকবেন। 
মেলায় প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় আগামী ৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টায় বইমেলার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। সমাপনী দিনে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও স্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডঃ নেয়ামত উল্লাহ ভূইয়া। ওই অনুষ্ঠানে ও সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। 

মেলায় ঢাকার ৭৪ টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০ টি সরকারী প্রতিষ্ঠাণ ও ১০ টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪ টি প্রতিষ্ঠান অংশ নিবে। এ লক্ষ্যে টাউনহল মাঠে ১০০ টি স্টল স্থাপন করা হয়েছে। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন)  সুলতানা রাজিয়া,  প্রসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকেরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এইচএসসি পরীক্ষা বাতিলই থাকবে;শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

#

জামালপুর কারাগারের বিদ্রোহ নিয়ন্ত্রণে, ৬ বন্দি নিহত

#

বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ২ লক্ষাধিক তরুণ

#

ব্যক্তি-পর্যায়ে কাউকে হেনস্তা না করার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

#

অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে যা ভাবছে সরকার

#

এবার তালিকা করা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া শিক্ষকদের

#

এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

নোয়াখালী বেগমগঞ্জে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

#

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

#

৮ সেপ্টেম্বর থেকে রাবির শিক্ষা কার্যক্রম শুরু

সর্বশেষ

#

সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের কিডনি দান, দরকার মানবিক সহায়তা

#

হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে” উপন্যাস নিয়ে সাহিত্য আড্ডা

#

শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস নিয়ে নতুন নির্দেশনা

#

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

#

পদত্যাগ করলেন শেহরীন মোনামি

#

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

#

শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থাকে আরও নিরাপদ করতে সরকারের উদ্যোগ, ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

#

রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

#

এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

Link copied