অনিয়মিত ছাত্রদের হল ছাড়ার নির্দেশ নজরুল বিশ্ববিদ্যালয়ে

Megna Tv

১৩ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলে স্নাতকোত্তর সম্পন্নকারী অথবা নিয়মিত ছাত্রত্ব নেই, এমন শিক্ষার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে সিট বাতিল করে হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গবন্ধু হলের দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট মো. রাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্নাতকোত্তর সম্পন্নকারী বা নিয়মিত ছাত্রত্ব নেই এমন শিক্ষার্থীদের আগামী ২৩ আগস্টের মধ্যে হলের সমস্ত বকেয়া পরিশোধ করে সিট বাতিল করতে বলা হয়েছে। পাশাপাশি যেসব বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু নেই ওই সব বিভাগের স্নাতক সম্পন্নকারীদের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে বলে জানানো হয়। এ ছাড়া হলের আবাসিক শিক্ষার্থীদের দ্রুত হলে উঠতে বলা হয়েছে। তাছাড়া আবাসিক শিক্ষার্থী নয় এমন কেউ হলে অবস্থান করতে পারবে না বলেও জানানো হয়।

এর আগে গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে হলে অবৈধভাবে দখলকৃত সিট বাতিলসহ ৭ দফা দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে হলে অবৈধভাবে সিট দখলকৃত সবাইকে উপস্থিত থেকে নিজেদের জিনিসপত্র নিজ দায়িত্বে সরিয়ে নেওয়া এবং নিজ নিজ রুমের চাবি হল প্রশাসনের কাছে জমা দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের কিডনি দান, দরকার মানবিক সহায়তা

#

হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে” উপন্যাস নিয়ে সাহিত্য আড্ডা

#

শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস নিয়ে নতুন নির্দেশনা

#

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

#

পদত্যাগ করলেন শেহরীন মোনামি

#

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

#

শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থাকে আরও নিরাপদ করতে সরকারের উদ্যোগ, ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

#

রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

#

এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

Link copied