‘নাটকীয়তা শেষে’ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করল বাকৃবি

Megna Tv

২৪ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
সংগৃহিত ছবি

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে সিন্ডিকেট অধিবেশনের গৃহীত সিদ্ধান্ত সংশোধন করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশোধিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের সকল প্রকার রাজনীতি, সভা-সমাবেশ, মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) বিকালে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট বসে।  ওই সভায় রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ক্যাম্পাসে সভা-সমাবেশ ও মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা না দেওয়ায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 

এদিন রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে দিয়ে আবাসিক এলাকা হয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সহস্রাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ।  এ সময় শিক্ষার্থীরা নিজেদের দাবির বিষয়ে তাদেরকে জানান। আলোচনার এক পর্যায়ে শিক্ষার্থীরা দাবি আদায়ের পক্ষে কঠোর অবস্থান নিলে সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের বিজ্ঞপ্তি সংশোধন করতে বাধ্য হয় প্রশাসন। আন্দোলনের মুখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল প্রকার রাজনীতি, সভা-সমাবেশ মিছিল নিষিদ্ধ করে রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত ওই সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের কিডনি দান, দরকার মানবিক সহায়তা

#

হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে” উপন্যাস নিয়ে সাহিত্য আড্ডা

#

শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস নিয়ে নতুন নির্দেশনা

#

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

#

পদত্যাগ করলেন শেহরীন মোনামি

#

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

#

শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থাকে আরও নিরাপদ করতে সরকারের উদ্যোগ, ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

#

রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

#

এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

Link copied